এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত time ago 17 hours
মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ‘আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে ৮ম ও ১০ম শ্রেণির ম্যাচ অমীমাংসিত থাকায় ট্রাইবেকারে গড়ায়। শেষ পর্যন্ত ১০ম শ্রেণিকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৮ম শ্রেণির ফুটবল একাদশ।

খেলা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল আলিম। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসেন ও যুবনেতা কুরবান আলী।

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মো. আব্দুস শহিদ ও মো. রমজান আলী। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী, ব্যবসায়ী, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। ফাইনাল ম্যাচ দেখতে বিদ্যালয় মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
30 August 2026

মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বিস্তারিত কমেন্টে