এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করার লক্ষে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা উপহার

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করার লক্ষে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা উপহার

যুগভেরী ডেস্ক ::: রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন এর স্বনির্ভর (চলমান) প্রকল্পের আওতায় অসহায় প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করার লক্ষে ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর গোয়াবাড়ীস্থ ফাউন্ডেশনের কার্যালয় প্রাঙ্গনে ‘৬ষ্ঠ’ দফায় নতুন রিক্সা উপহার প্রদান করা হয়।
শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি বাহার উদ্দিনের পরিবারের কাছে উপহারের রিক্সাটি হস্তান্তর করেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু ও সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়া রাগীবিয়া গোয়াবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা ওয়ালি উল্লাহ আল মাহমুদী, সহ-সভাপতি সৈয়দ শৈকত আলী, সমাজসেবী হারুনুর রশীদ, মোস্তফা মিয়া, ইরাজুল ইসলাম, মিনহাজুর রহমান সাকিব, আব্দুল্লাহ রাব্বি, আতিকুর রহমান জাকির, মিজানুর রহমান সামি, মহফিল উদ্দিন, জাকারিয়া আহমদ, হুসাইন আহমদ, ইয়াসিন মিয়া প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
27 August 2026

প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করার লক্ষে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা উপহার

বিস্তারিত কমেন্টে