এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

যুবদলের সাথে সিলেটে মহানগর বিএনপির মতবিনিময়-নাসিম হোসাইন

Daily Jugabheri
প্রকাশিত time ago 7 hours
যুবদলের সাথে সিলেটে মহানগর বিএনপির মতবিনিময়-নাসিম হোসাইন

যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগর যুবদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে সিলেট মহানগর বিএনপি। সোমবার (১৭ আগস্ট) নগরীর কাজিরবাজার তোপখানাস্থ মহানগর বিএনপি কার্যালয়ে সাংগঠনিক ও সমসাময়িক বিষয় নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। সভায় তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং বিএনপি সরকারের নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার দেশ পরিচালনায় এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অত্যন্ত দক্ষতার সাথে রাষ্ট্র পরিচালনা করছে। বিশেষ করে দেশের সাধারণ ও নিম্ন আয়ের মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো যুগান্তকারী সামাজিক নিরাপত্তা কার্যক্রম চালু করা হয়েছে, যা প্রান্তিক জনগণের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা ও প্রশাসনের সর্বস্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে এই সরকার দৃশ্যমান সাফল্য দেখিয়েছে। দীর্ঘদিনের লুটপাটের ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সরকারের এই ইতিবাচক সাফল্যগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে, যাতে কোনো ষড়যন্ত্রকারী অপশক্তি দেশের এই অগ্রযাত্রাকে নসাৎ করতে না পারে। তিনি যুবদলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনসহ দলীয় ক্রান্তিলগ্নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই ঐতিহাসিক অর্জনকে ধরে রেখে দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নেয়ার ক্ষেত্রে যুবদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এজন্য যুবদলকে আরও সুসংগঠিত, সুশৃঙ্খল ও শক্তিশালী হতে হবে।

সভায় ইমদাদ হোসেন চৌধুরী সাংগঠনিক দিকনির্দেশনা দিয়ে বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো জনগণের দল। অতীতে আমাদের রাজপথ থেকে সরিয়ে দেওয়ার জন্য হাজার হাজার মিথ্যা মামলা ও নির্যাতন চালানো হয়েছিল, কিন্তু আমরা পিছু হটিনি। এখন সময় এসেছে জনগণের আস্থা ধরে রাখার। আমাদের প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দলের শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখতে হবে। সরকারের সাফল্য নিয়ে আলোকপাত করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দেশের দীর্ঘদিনের দুঃশাসন, বিচারহীনতার সংস্কৃতি এবং প্রাতিষ্ঠানিক অবক্ষয় কাটিয়ে দেশকে একটি টেকসই ও গণতান্ত্রিক ভিত্তির ওপর দাঁড় করাতে নিরলস কাজ করে যাচ্ছে। যুবদলকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সকল উন্নয়নমূলক কাজের সহযোগী শক্তি হিসেবে মাঠে থাকতে হবে এবং যেকোনো দেশবিরোধী অপতৎপরতা রুখে দিতে সর্বদা প্রস্তুত থাকতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সহ-সভাপতি আমীর হোসেন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমেদ মুকুল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, সহ-সভাপতি মো. মুহিবুল আলম, প্রানেশ দেব, ময়নুল ইসলাম, বেলাল আহমদ, মামুন আহমদ মিন্টু, সৈয়দ আমিন আহমদ, সোহেল মাহমুদ, মো. নজরুল ইসলাম, বেলাল হোসেন বেলু, মো.জুয়েল আহমদ জুবের, মো. সরুজ আলী, মালেক বক্স, মুমিনুর রহমান তানিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস, শামীম রেজা, বাবলু মিয়া, শহীদুজ্জামান সমুন, আব্দুল মজিদ সাকি, এম. সালাম, মো.দিলাজ, মো. নুর উদ্দিন খাঁন হাসান, সহ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খাঁন তাইফুর, এম এ হাসান, মকসুদুল করিম ইমন, শাহিন উদ্দিন আহমদ, রেজাউল ইসলাম টুটুল, তাহসীন মেহেদী প্রিন্স, মো. ছবরুল ইসলাম, হোসেন আহমেদ, রিপন চৌধুরী, মাইদুল ইসলাম শাহীন, প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিনার আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ খান, সহ-কোষাধ্যক্ষ আফজাল হোসেন, সহ-দপ্তর মো. ইমরান আলী, সহ-সাহিত্য ও প্রকাশ বিষয়ক সম্পাদক লায়েক আহমদ, সহ আহন বিষয়ক সম্পাদক মো.জুয়েল, মো. রেজাউল করিম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল বাছিত, সহ শিল্প বিষয় সম্পাদক মো.সুহেল আহমদ, সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো.আরমান আহমদ, সদস্য মো.জাহেদ, মো. হুমায়ুন কিবরিয়া জুনেল প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
19 August 2026

যুবদলের সাথে সিলেটে মহানগর বিএনপির মতবিনিময়-নাসিম হোসাইন

বিস্তারিত কমেন্টে