এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

আইজিসিএসই পরীক্ষায় রাইজ স্কুলের অনন্য সাফল্য, ৮টি এ পেয়ে শীর্ষে তেহজীবা

Daily Jugabheri
প্রকাশিত time ago 8 hours
আইজিসিএসই পরীক্ষায় রাইজ স্কুলের অনন্য সাফল্য, ৮টি এ পেয়ে শীর্ষে তেহজীবা

যুগভেরী ডেস্ক ::: কেমব্রিজ কারিকুলামের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের জুন সেশনের আইজিসিএসই ও ও-লেভেল পরীক্ষায় অনন্য সাফল্য অর্জন করেছে সিলেটের রয়্যাল ইনস্টিটিউট অব স্মার্ট এডুকেশনের শিক্ষার্থীরা। প্রকাশিত ফলাফলে একাধিক শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড এ অর্জন করে নজর কেড়েছে। এর মধ্যে একাই ৮টি বিষয়ে এ পেয়ে প্রাতিষ্ঠানিক ফলাফলে শীর্ষস্থান দখল করেছে মেধাবী শিক্ষার্থী তেহজীবা সুলতানা।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, রাইজ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে অর্জিত এ গ্রেডের সংখ্যা এবং পরবর্তীতে এ ও বি গ্রেডের ক্রমানুসারে মেধা তালিকা নির্ধারণ করা হয়েছে।
প্রথম স্থান ৮টি বিষয়ের সবকটিতেই এ পেয়েছে তেহজীবা সুলতানা, দ্বিতীয় স্থান ৭টি এ ও ১টি এ অর্জন করেছে নাফিসা আনজুম, তৃতীয় স্থান ৭টি এ ও ১টি বি পেয়েছে সামারাহ চৌধুরী, যৌথভাবে চতুর্থ স্থান বাহরিয়া আহামেদ রাদিতা ও মাহিন রহমান উভয়েই ৭টি করে এ অর্জন করেছে।
অন্যান্য কৃতী শিক্ষার্থী ৩টি এ ৪টি বি পেয়ে মেহদি হুসাইন দীপ ষষ্ঠ; ৩টি এ, ৩টি এ ও ১টি বি পেয়ে সামেরা কবির সপ্তম এবং ৩টি এ, ২টি এ ও ১টি বি পেয়ে অষ্টম স্থান অর্জন করেছে মুহাম্মদ সাকিব খান। পাশাপাশি সাদিয়া চৌধুরী ১টি এ, ৫টি এ ও ১টি বি লাভ করেছে।
এছাড়াও সাররিনাহ আহমাদ, ফাহাদ হুসাইন, ফাতিন ইলহাম, আশেম আদিতি সিনহা, মো. ইশামুজ্জামান ইশহাম, ইউসুফ নাবির, সফওয়ান উদ্দিন আহমেদ, ওয়াজিহুর রহমান, খাদিজাহ, ওয়াহিদুজ্জামান মাহি, সাইয়েদ সাফওয়ান গাজ্জালী এবং আফসানা মিমি মাহমুদসহ অন্যান্য শিক্ষার্থীরাও বিভিন্ন বিষয়ে এ, বি ও সি গ্রেড অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল অর্জনে গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছে রাইজ স্কুল কর্তৃপক্ষ। তারা জানান, শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, বিষয়ভিত্তিক সঠিক প্রস্তুতি, অভিজ্ঞ শিক্ষকবৃন্দের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এই গৌরবময় ফলাফল সম্ভব হয়েছে। কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও সাফল্যের এই ধারাবহিকতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করে প্রতিষ্ঠানটি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
19 August 2026

আইজিসিএসই পরীক্ষায় রাইজ স্কুলের অনন্য সাফল্য, ৮টি এ পেয়ে শীর্ষে তেহজীবা

বিস্তারিত কমেন্টে