এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১

Daily Jugabheri
প্রকাশিত time ago 27 minutes
ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১

যুগভেরী ডেস্ক ::: ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে সোমবার। ফল প্রকাশের এক দিন আগে রোববার হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা যায় হবিগঞ্জের বাহুবল উপজেলার চক্রামপুর গ্রামের কাজী রেজা (১৬)। প্রকাশিত ফলাফলে দেখা যায় ৪.১১ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে কাজী রেজা।

ফলাফলে দেখা যায়, বাহুবল উপজেলার মিরপুর সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে সে ৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়। তবে নিজের সেই কাঙ্ক্ষিত ফলাফল আর জানা হলো না তার। ফল প্রকাশের এক দিন আগে সে মারা যায়।

কাজী রেজা উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজীবাড়ির কাজী আলফু মিয়ার ছেলে। এ বছর উপজেলার মিরপুর সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়ে রেজা। পরে তার মৃত্যু হয়। সন্ধ্যায় তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রেজার ফলাফল জানার পর প্রিয় সন্তানকে হারানোর বেদনা আরও তীব্র হয়ে ওঠে। আনন্দের মুহূর্তটি পরিণত হয় গভীর শোকে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত বাবা-মা ও স্বজনেরা।

কাজী রেজার বিদ্যালয়ের পরিচালক এম শামসুদ্দিন বলেন, মেধাবী ছাত্র ছিল কাজী রেজা। তার আকস্মিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও বিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
11 August 2026

ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১

বিস্তারিত কমেন্টে