এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা সফর, ১৪৪৮ হিজরি

……………………………

কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, শিশুসহ ৬ বাংলাদেশি আটক

Daily Jugabheri
প্রকাশিত time ago 4 hours
কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, শিশুসহ ৬ বাংলাদেশি আটক

যুগভেরী ডেস্ক ::: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়ে।আটক ব্যক্তিরা হলেন- সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার মৃত বিশ্বনাথ ঘোষের ছেলে হেমন্ত ঘোষ (৩১), নড়াইল জেলার কালিয়া উপজেলার হেমন্ত ঘোষের স্ত্রী সীমা বিশ্বাস (২৯), নড়াইল জেলার কালিয়া উপজেলার বখতিয়ার রহমানের মেয়ে রোমেনা খামন (৩৬), মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার হৃদয় খানের স্ত্রী শ্রাবণী আক্তার (২৪) এবং চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মৃত জাহাঙ্গীর শিকদারের স্ত্রী সাজেদা বেগম (৩০)। আটক ব্যক্তিদের সঙ্গে থাকা একটি শিশুকেও বিজিবি হেফাজতে নেয়।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, স্থানীয় দালালদের সহায়তায় বুধবার (১৫ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে কুলাউড়া উপজেলার ইছাছড়া পুঞ্জি সংলগ্ন ১৮৪১ নম্বর মূল সীমান্ত পিলার এলাকা দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিজিবির ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায়। পরে বুধবার রাত ৮টার দিকে আটক ব্যক্তিদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় মুরইছড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আক্তার হোসেন বাদী হয়ে শিশুকে মামলার বাইরে রেখে বাকি পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করেন।

আক্তার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পাঁচ নারী-পুরুষ কাজের সন্ধানে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিলেন বলে স্বীকার করেছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম বলেন, ‘বিজিবির দায়ের করা মামলায় পাঁচজনকে আটক দেখিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার তাদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।’

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১৭ জুলাই ২০২৬

কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, শিশুসহ ৬ বাংলাদেশি আটক

বিস্তারিত কমেন্টে