এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত time ago 10 hours
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

যুগভেরী ডেস্ক ::: সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর প্রাণ গেছে। রোববার সকাল থেকে সোমবার সকালের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন। মৃত আট মাস বয়সি শিশু সাফওয়ান সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াসির আলমের ছেলে।

এদিকে হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া আগের ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন আরও ৬২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৪৮৩ জনের শরীরে হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৯ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১৩ জুলাই ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিস্তারিত কমেন্টে