এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

মাধবপুরে মাদক সেবনকারীর কারাদণ্ড

Daily Jugabheri
প্রকাশিত time ago 3 hours
মাধবপুরে মাদক সেবনকারীর কারাদণ্ড

মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি ::: হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে   মাদক সেবন করার অপরাধে এক যুবক কে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার ( ৫ জুলাই)  দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্টট মেহেদী হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে মাদক সেবন করার সময় মাধবপুর পৌর শহরের কাচারি পাড়ার কাউসার নামে এক যুবক কে আটক করে।

মাদক সেবন করার অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মাদক সেবনকারী কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৫ জুলাই ২০২৬

মাধবপুরে মাদক সেবনকারীর কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে