
মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি ::: হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে মাদক সেবন করার অপরাধে এক যুবক কে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার ( ৫ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্টট মেহেদী হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে মাদক সেবন করার সময় মাধবপুর পৌর শহরের কাচারি পাড়ার কাউসার নামে এক যুবক কে আটক করে।
মাদক সেবন করার অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মাদক সেবনকারী কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন