এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে যৌথ টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার দিবাগত গভীর রাতে ৪৮ বিজিবির সংগ্রাম ক্যাম্পের আওতাধীন সীমান্ত এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বিজিবির টহল দলের সঙ্গে স্থানীয় যুবক ও প্রবীণ স্বেচ্ছাসেবকরাও অংশ নিচ্ছেন। টর্চলাইট ও লাঠি হাতে তারা বিজিবির সদস্যদের সঙ্গে সীমান্তের বিভিন্ন পয়েন্টে নজরদারি কার্যক্রম পরিচালনা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত নিরাপদ থাকলে এলাকার সার্বিক নিরাপত্তাও নিশ্চিত হয়। এ কারণে সীমান্ত সুরক্ষায় বিজিবির উদ্যোগে তারা স্বেচ্ছায় অংশগ্রহণ করছেন। তাদের মতে, যৌথ টহল কার্যক্রমের ফলে সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড কমেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বেড়েছে।

সংগ্রাম ক্যাম্পের বিওপি কমান্ডার শহিদুল আলম বলেন, সীমান্ত রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে নজরদারি কার্যক্রম আরও কার্যকর হয়েছে। যৌথ টহলের কারণে অবৈধ সীমান্ত পারাপার ও অন্যান্য অপরাধ প্রতিরোধে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের সহযোগিতায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে এ ধরনের যৌথ উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৭ জুন ২০২৬

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

ভিজিট করুন- www.jugabheri.com ( বিস্তারিত কমেন্টে )