এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক

Daily Jugabheri
প্রকাশিত time ago 15 hours
প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক

যুগভেরী ডেস্ক ::: প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাব্কি হয়েছে। লাউয়াছড়ায় লাইনচ্যুত বগি উদ্ধার শেষে শুক্রবার রাত সাড়ে ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এরআগে বিকেল সাড়ে ৩ টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। প্রায় পাঁচ ঘন্টার চেষ্টায় লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। পরে ওই অয়াগনটি আখাউড়ার উদ্দেশে ছেড়ে যায়।

এরপর সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ চালু হয়। রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত ওয়াাগনটি খালি ছিলো। সিলেটে তেল নামিয়ে আখাউড়ার দিকে যাচ্ছিলো। ফলে লাইনচ্যুত হলেও বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। পরে লাউয়াছড়া এলাকায় হাইড্রোলিক টুলব্যান দিয়ে ট্রেনটি উদ্ধার করে।

শমসেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্বারকারী ট্রেন এসে উদ্বার করে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুট সচল করা হয়েছে। আটকে পড়া জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে গেছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন