এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটে ধর্ষনের শিকার আরও এক কিশোরী-এলাকাবাসী ক্ষুব্ধ 

Daily Jugabheri
প্রকাশিত ২৩ মে, শনিবার, ২০২৬
সিলেটে ধর্ষনের শিকার আরও এক কিশোরী-এলাকাবাসী ক্ষুব্ধ 

যুগভেরী ডেস্ক ::: শিশু ফাহিমা ধর্ষনচেষ্টা ও হত্যাকাণ্ডের রেশ কাটার আগেই সিলেটে আরও এক কিশোরী ধর্ষনের শিকার হয়েছেন। শুক্রবার সদর উপজেলার জালালাবাদ থানাধীন গোপাল এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করেছে। তাদেরকে জালালাবাদ থানায় রাখা হয়েছে। এসময় ক্ষুব্ধ এলাকাবাসী জালালাবাদ থানা ঘেরাও করেন।

কিশোরীর বাবা জানান, ধর্ষনের ঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

আটকের সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, ‘ধর্ষণের অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন