এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট আম্বরখানা থেকে তানজিদ হোসাইন নিখোঁজ

Daily Jugabheri
প্রকাশিত 21 May, Thursday, 2026
সিলেট আম্বরখানা থেকে তানজিদ হোসাইন নিখোঁজ

যুগভেরী ডেস্ক ::: ‎সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে মো: তানজিদ হোসাইন (১৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির নং ২২০৮। তারিখ ২০/৫/২০২৬।
‎নিখোঁজ তানজিদ হোসাইন মুখমণ্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা, আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
‎পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ তানজিদ হোসাইন সুনামগঞ্জ সদর উপজেলার বিরামপুর রহমতপুরের মো: শফিকুল ইসলাম ও হাসিনা বেগমের ছেলে। সে বর্তমানে সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন মিরর ময়দান (অর্ণব-২৭) এলাকায় বসবাস করত এবং আম্বরখানা পয়েন্টস্থ ‘জামাল স্টোর’ নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠানে চাকরি করত।
‎গত সোমবার (১৯ মে) রাত আনুমানিক সাড়ে ১০টায় সে আম্বরখানা পয়েন্টের উক্ত কর্মস্থল থেকে বাসার উদ্দেশ্যে বের হয় কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও সে বাসায় না ফেরায় তার কর্মস্থলের মালিক মো: মামুনের সাথে যোগাযোগ করেন তার পিতা। তিনি জানান, তানজিদ রাত ১০টার দিকেই দোকান থেকে বের হয়ে যায়। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
‎তার কোজ পেলে নিকটস্থ থানা অথবা নিখোঁজের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। মোবাইল নাম্বার 01792514405

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
21 May 2026

সিলেট আম্বরখানা থেকে তানজিদ হোসাইন নিখোঁজ

বিস্তারিত কমেন্টে