এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

প্রবাসীদের অর্থায়নে পলাশ ও কেয়া প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত time ago 16 hours
প্রবাসীদের অর্থায়নে পলাশ ও কেয়া প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ

যুগভেরী ডেস্ক ::: যুক্তরাজ্য প্রবাসী সংগঠক এবং পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টা শামিম আহমেদ সুমন এর অর্থায়নে (পলাশ প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র এবং কেয়া প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী (স্কুল ড্রেস) ও ছাতা বিতরণ করা হয়েছে। গত ১৫ মে বিকালে পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থায় শিক্ষা সামগ্রী (স্কুল ড্রেস) ও ছাতা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে পলাশ প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রেরশিক্ষক মোছাঃ পারভীন বেগম এর সভাপতিত্ব ও পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শামীম আহমেদ (সানী) পরিচালনা,

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি মোঃ জালাল উদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা শামীম আহমেদ সুমন সাহেবের বড় ভাই রিপন আহমেদ, এসময় উপস্থিত ছিলেন, চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটির প্রধান সমন্বয়ক মিঃ রন্টু ধর,সমন্বয়ক রুহুল আমিন লাভলু, এবং সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম। ছাড়াও উপস্থিত ছিলেন,পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরমান চৌধুরী,দপ্তর সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন,টিচার রোকসানা বেগম।

উপস্থিত বক্তারা বলেন, উপদেষ্টা শামীম আহমেদ সুমন অনেক স্বপ্ন দেখেন উনার মাতৃভূমি সিলেটকে নিয়ে, তিনি সব সময় ছিন্নমূল মানুষের পাশে দাড়াতে চায় এই চিন্তা সব সময় মাথায় থাকে । তিনি এর আগেও বন্যা কবলিত বানভাসি মানুষের মধ্যে এান সহ নানা সামাজিক কাজে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন। আমরা সব সময় এই গুনি ক্যাক্তি উপদেষ্টা শামীম আহমেদ সুমন সাহেবের দীর্ঘায়ু কামনা করি। তিনি যেনও সব সময় আমাদের পাশে থাকতে পারেন। সবাই বলেন এই স্কুলের কোন ছাত্র ছাত্রীর কিছু প্রয়োজন হলে সব সময় পাশে থাকবে এই প্রতিশ্রুতি আহবান জানান।

 

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন