এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

বিএনপি নেতা এডভোকেট মুজিবের মৃত্যুতে খান জামালের শোক

Daily Jugabheri
প্রকাশিত 15 May, Friday, 2026
বিএনপি নেতা এডভোকেট মুজিবের মৃত্যুতে খান জামালের শোক

যুগভেরী ডেস্ক ::: সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ( যুগ্ম সম্পাদক পদমর্যাদা) , জেলা পরিষদের সাবেক সদস্য এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল। আজ এক শোকবার্তায় তিনি মরহুম এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। শোকবার্তায় তিনি মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় আব্দুল আহাদ খান জামাল বলেন এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে বিএনপি হারালো একজন নিবেদিত প্রান নেতাকে এবং সিলেট জেলা আইনজীবী সমিতি হারালো একজন বিজ্ঞ আইনজীবীকে। মরহুম মুজিবুর রহমান মুজিব ছিলেন একাধারে রাজনীতিবিদ, আইনজীবী ও সমাজসেবক। তার মৃত্যুতে যে শুন্যতা তৈরি হয়েছে তা সহজে পুরন হবার নয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
15 May 2026

বিএনপি নেতা এডভোকেট মুজিবের মৃত্যুতে খান জামালের শোক

বিস্তারিত কমেন্টে