এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেট সীমান্ত এসব চোরাচালানপণ্য জব্দ করেছে বিজিবি

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
সিলেট সীমান্ত এসব চোরাচালানপণ্য জব্দ করেছে বিজিবি

যুগভেরী ডেস্ক ::: সিলেট সীমান্ত থেকে বিপুল পরিমাণ চোরাচালানপণ্য জব্দ করেছে বিজিবি। সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল বুধবার অভিযান চালিয়ে এ চালানগুলো জব্দ করে। তবে এসব চোরাচালানের সাঞে জড়িত কারা তা সনাক্ত করা যায়নি। ধরাও পড়েনি কেউ।

বিজিবি জানায়, সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, সানগ্লাস, স্কিনবাইট ক্রিম, চিংড়ি রেনু, মেহেদী, চিনি, বাসমতি চাল জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও রসুন আটক করা হয়।

জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক বাজার মূল্য ৮৪ লক্ষ ৭ হাজার ৫৬০ টাকা।

এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচাররোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন