এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন

Daily Jugabheri
প্রকাশিত 10 May, Sunday, 2026
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন

যুগভেরী ডেস্ক ::: ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। রবিবার (১০ মে) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা জানান মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেটের একটি ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন। গত দুই দশক ধরে এই ক্লাবটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপি নেতৃবৃন্দ আরও বলেন, নবনির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম ইমরান এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের বলিষ্ঠ ও দক্ষ নেতৃত্বে দক্ষিণ সুরমা প্রেসক্লাব সামনের দিনগুলোতে আরও গতিশীল হবে। তারা নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
10 May 2026

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন

বিস্তারিত কমেন্টে