
যুগভেরী ডেস্ক ::: মোহনা সমাজ কল্যান সংস্থার উদ্দ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী হেপী চৌধুরীর আর্থিক সহযোগিতায় বৃহত্তর পাঠানটুলা এলাকার বয়স্ক মায়েদের মাঝে তাদের নিজস্ব খরছ নির্বাহের জন্য প্রায় ২৪ জনের মধ্যে ৫ হাজার টাকা করে নগদঅর্থ বিতরণ করা হয়েছে। গতকাল রাতে মোহনা সমাজ কল্যান সংস্থার প্রধান কার্যালয়ে নগদঅর্থ বিতরণ করা হয়।
মোহনা সমাজ কল্যান সংস্থার সভাপতি করিমউল্লাহ হেলাল সভাপতিত্বে সংস্থার সাধারণ সম্পাদক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মার্কেন্টাইল ব্যাংক দেবজ্যোতি মজুমদার রতন পরিচালনায়
এসময় উপিস্থত ছিলেন, মোহনা সমাজ কল্যান সংস্থার সহ সভাপতি, মকবুল হোসেন খান, অর্থ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ আহমদ, সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম নুর, সহ সাধারণ সম্পাদক, গোলাম মোস্তফা খান,সহ সাধারণ সম্পাদক মৃনাল সেন , বিশিষ্ট সমাজ সেবক ফয়জুল হক,সদস্য নিপু দেব, সাংস্কৃতিক সম্পাদক সঞ্চয় দেব সঞ্চু, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, পাঠাগার সম্পাদক প্রশান্ত চন্দ লিটন, সদস্য কমল রায়সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ। শেষে মোহনা সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে হেপী চৌধুরী এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন