চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার
চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার
Daily Jugabheri
প্রকাশিত time ago 3 hours
যুগভেরী ডেস্ক ::: সিলেট উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান ও হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, নার্সিং পেশা হচ্ছে মহৎ পেশা। এই পেশার মাধ্যমে মানবসেবা করা যায়। নার্সিং শুধু একটি পেশা নয়, বরং সেবার ব্রত হিসেবে দেখা হয়। একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ বা চিকিৎসা চললেও, রোগীর ২৪ ঘণ্টা দেখাশোনা এবং মানসিক সাহস জোগানোর মূল কাজটি নার্সরাই করে থাকেন।
তিনি বলেন, আধুনিক চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম। নিবেদিতপ্রাণ নার্সদের কারণেই পৃথিবীর বহু মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। সিলেট উইমেন্স নার্সিং কলেজ উন্নত শিক্ষা ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নার্স তৈরি করে দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি আরো বলেন, অসুস্থ মানুষের সেবা করার মাধ্যমে যে আত্মতৃপ্তি পাওয়া যায়, তা অন্য অনেক পেশায় পাওয়া যায় না। একটি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের পুরো সেবা কার্যক্রম নার্সদের ওপর অনেকাংশে নির্ভরশীল। একজন দক্ষ নার্স শুধু সেবাই দেন না, বরং রোগীর সাথে গভীর মমতা ও ধৈর্যের সাথে আচরণ করেন, যা রোগীর দ্রুত সুস্থতায় সহায়ক হয়। বর্তমানে বিশ্বজুড়ে এই পেশার ব্যাপক চাহিদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে। তিনি শিক্ষার্থীদের নার্সিং পেশার মহত্ত্ব তুলে ধরে নিষ্ঠার সাথে পড়াশোনা করার আহ্বান জানান।
বুধবার (৬ মে) সকাল ১১টায় নগরীর বাগবাড়িস্থ সিলেট উইমেন্স নার্সিং কলেজের নতুন ক্যাম্পাসে ২০২৫-২০২৬ সেশনের শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।