এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচারে মশাল মিছিল

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচারে মশাল মিছিল

যুগভেরী ডেস্ক ::: শ্রমিকের উপর মালিক শ্রেণীর নির্যাতনের প্রতিবাদে জোট বাধুন, শ্রমিকের ন্যায্য মজুরি ৮ ঘন্টা কাজের নিশ্চয়তা বিধানে, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে যোগ দিন, এই শ্লোগানে খানাদানা বেতনসহ মহান মে দিবসে ছুটি কার্যকর করার দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-চট্টঃ ১৯৩৩) উদ্যোগে আগামী মহান মে দিবস উপলক্ষে প্রচারে মশাল মিছিল বের করা হয়েছে। আজ বুহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় নগরীর তালতলাস্থ কার্যালয় প্রাঙ্গনে জমায়েত হয়ে এক প্রচার মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওসমানী মেডিকেল রোর্ড এলাকায় হিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রপ্ত সভাপতি ইউসুফ জামিল এর সভাপতিত্বে ও সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম সফর আলী খাঁন এর পরিচালনায়,

এসময় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন,সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা এস এম নুরুল হুদা সালেহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার আহবায়ক নজুরুল ইসলাম কমবুল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখা যুগ্ন আহবায়ক মিনহাজ আহমদ,।

এসময় আরোও বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আকিল হোসেন, মহানগর কমিটির সাধারণ সম্পাদক দিলোওয়ার হোসেন,শাহপরান থানা কমিটির সভাপতি মো: ছলিম মিয়া,দক্ষিণ সুরমা থানা কমিটির সভাপতি মো: সিরাজ মিয়া, শাহপরান থানা পঞ্চিম অঞ্চল কমিটির সভাপতি মো: আব্দুল রাজ্জাক,সাধারণ সম্পাদকমো: সাব্বির আহমদ, মহানগর কমিটির সহ সভাপতি মো: শিরিন মিয়া, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মো: হারুর রশিদ, মহানগর কমিটির অর্থ সম্পাদক আমি উল্লিাহ আলামিন, শাহপরান থানা পুর্বঅঞ্চল কমিটির সহ সভাপতি মো: একরাম হোসেন,

আরোও উপস্থিত ছিলেন শ্রমকি নেতা মো: আকিল হোসেন, মো: রায়হান আহমদ, মোঃ মহিবুর রহমান, মোঃ সাদেক মিয়া, মোঃ সাদেক আহমদ, মোঃ শিরিন মিয়া, মোঃ ফয়জুল নুর,মহিলা কমিটির সভাপতি মোছাঃ লিলি বেগম,সাধারণ সম্পাদক মোছাঃ রিনা বেগম, মহিলা কমিটির নেত্রী শিউলি বেগমসহ সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিভিন্ন থানার নেতৃবৃন্দ মিছিল সহকারে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, খানাদানা বেতনসহ মহান মে দিবসে ছুটি কার্যকর করার দাবী ও মে দিবসের সংগ্রামী চেতনায় উজ্জিবীত হয়ে ইস্পাত কঠিন শপথ নিন। নির্যাতিত নিপীড়িত অধিকার বঞ্চিত মেহনতী মানুষের হাতে ক্ষমতা আনার লক্ষ্যে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দালন গড়ে তুলুন। শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠায় আসুন জনগণের সরকার-সংবিধান রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে শ্রমিক আন্দোলনকে শামিল করি। পুঁজিবাদ নয় সমাজতন্ত্রই মানব মুক্তির পথ। মে দিবস অমর হোক।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন