এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেট কদমতলী বাস টার্মিনালে দুই গ্রুপের সংঘর্ষ-ভাঙচুর, আহত ৪

Daily Jugabheri
প্রকাশিত time ago 5 hours
সিলেট কদমতলী বাস টার্মিনালে দুই গ্রুপের সংঘর্ষ-ভাঙচুর, আহত ৪

যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। গত সোমবার (২৭ এপ্রিল) দুপুরের পর শুরু হয়ে বিকেল পর্যন্ত থেমে থেমে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুর চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় কয়েকটি বাস ও টিকিট কাউন্টার ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও শুরুতে তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। পরে বিকেল চারটার দিকে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

জানা গেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর রুটের এক শ্রমিক নেতার মৃত্যুর পর গঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিরোধ থেকেই এ উত্তেজনার সূত্রপাত। অভিযোগ রয়েছে, ওই কমিটিতে স্থান না পাওয়া একটি পক্ষ কার্যালয় দখলের চেষ্টা করলে বিরোধ চরমে ওঠে। এক পর্যায়ে জকিগঞ্জ রুটের শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। পরে অন্যান্য রুটের শ্রমিকরাও এতে জড়িয়ে পড়েন।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, ব্যক্তিগত বিরোধ থেকেই ঘটনাটি শুরু হলেও তা দ্রুত বড় আকার নেয়। তিনি জানান, বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল ইসলাম বলেন, আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করেই এই সংঘর্ষের সৃষ্টি হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন