এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য জিয়াউর রহমান

Daily Jugabheri
প্রকাশিত time ago 3 hours
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য জিয়াউর রহমান

যুগভেরী ডেস্ক ::: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগ দেওয়া হয়। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরীর মেয়াদ চার বছর হবে। উপাচার্য পদে যোগদানের পূর্বে সরকারি চাকরি হতে অব্যাহতি গ্রহণ করবেন। উপাচার্য হিসেবে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’ এর ১২ ধারা অনুযায়ী তাঁর দায়িত্বাবলী পালন করবেন। তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন আহরণ করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রসঙ্গত, এর আগে সিমেবির উপাচার্য ছিলেন অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারী। অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী তাঁর স্থলাভিষিক্ত হলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন