এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটে পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম-আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দাস

Daily Jugabheri
প্রকাশিত time ago 21 hours
সিলেটে পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম-আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দাস

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সিলেট জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রদল নেতা বিদ্যুৎ রঞ্জন দাস। কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় দাস ও সাধারণ সম্পাদক সমীর কুমার বসুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে বিদ্যুৎ রঞ্জন দাসকে যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নবগঠিত কমিটির মাধ্যমে সিলেট জেলায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে এই কমিটি কাজ করবে বলেও জানানো হয়।

এ বিষয়ে বিদ্যুৎ রঞ্জন দাস বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ। আমি সিলেট জেলার সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি আশা করি, সকলের সহযোগিতায় আমরা একটি কার্যকর ও সক্রিয় কমিটি গড়ে তুলতে সক্ষম হব।”

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন