এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটে ৩২ ঘন্টায় পুলিশের অভিযানে ৯০ জনকে গ্রেপ্তার

Daily Jugabheri
প্রকাশিত time ago 5 hours
সিলেটে ৩২ ঘন্টায় পুলিশের অভিযানে ৯০ জনকে গ্রেপ্তার

যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে ৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুত্রুবার (২৪ এপ্রিল) নিজেদের ফেসবুক পেইজে এসব তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল।

তারা জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে (বুধবার দিবাগত) শুত্রুবার সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন থানাপুলিশ ও গোয়েন্দা বিভাগ এই ৯০ জনকে আটক বা গ্রেপ্তার করে।

তাদের মধ্যে নিয়মিত মামলায় ১২, ওয়ারেন্টভুক্ত আসামি ৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬, সন্দেহভাজন ৩১, মেট্টোপলিটন অধ্যাদেশে ৩২, অটোরিশকাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।

তাদের সবাইকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন