এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

আগমী শনিবার টানা ৪ ঘন্টা সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না

Daily Jugabheri
প্রকাশিত time ago 21 hours
আগমী শনিবার টানা ৪ ঘন্টা সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না

যুগভেরী ডেস্ক ::: শনিবার সিলেট নগরীরবেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। জরুরি মেরামত ও সংরক্ষণ কাজসহ এবং লাইনের উন্নয়ন কাজের অংশ হিসেবে এদিন সকালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত পাঠানটুলা ১১ ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আ/এ, মদিনা মার্কেট ও আশপাশ এলাকাসমূহে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

একই সময়ে বিমানবন্দর ১১ ফিডারের আওতাধীন লাভলী রোড, তপোবন আ/এ, বর্ণমালা স্কুল, আলমদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আ/এ, লেকসিটিসহ আশপাশ এলাকাতেও বিদ্যুৎ থাকবে না।

বিজ্ঞপ্তিতে নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক জানান, কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে। তিনি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন