এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

কবিরুল ইসলাম পূবালী ব্যাংকের এ এজি এম হিসাবে পদোন্নতি পাওয়ায় শান্তিগঞ্জ সমিতি সিলেট এর সংবর্ধনা

Daily Jugabheri
প্রকাশিত ২০ এপ্রিল, সোমবার, ২০২৬
কবিরুল ইসলাম পূবালী ব্যাংকের এ এজি এম হিসাবে পদোন্নতি পাওয়ায় শান্তিগঞ্জ সমিতি সিলেট এর সংবর্ধনা

যুগভেরী ডেস্ক ::: শান্তিগঞ্জ সমিতি সিলেট এর সভাপতি কবিরুল ইসলাম পূবালী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি এর সহকারী মহা ব্যবস্হাপক হিসাবে পদোন্নতি পাওয়ায় শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে এক সংবর্ধনা প্রধান করা হয়। আজ সোমবার (২০ এপ্রিল ) রাতে শান্তিগঞ্জ সমিতি’র কার্যালয়ে সংবর্ধনা প্রধান করা হয়।

শান্তিগঞ্জ সমিতি সিলেট এর সাধারন সম্পাদক এমদাদুল হক স্বপন এর সভাপতিত্বে ও শান্তিগঞ্জ সমিতি সিলেট এর সাংগঠনিক সম্পাদক শিহাব খান এর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন শান্তিগন্জ সমিতি সিলেট এর সভাপতি পূবালী ব্যাংক এপিএল জিন্দাবাজার শাখার ব্যবস্হাপক মো:কবিরুল ইসলাম।। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ সমিতি সিলেট এর সিনিয়র সহ সভাপতি হযরত আলী তালুকদার, সহ সভাপতি এম শয়েব আহমদ, সহ সভাপতি মাষ্টার তালেব হোসেন, মশিউর রহমান জায়গীরদার, সহ সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম সাপ্তাব, প্রচার সম্পাদক রাজিব হোসাইন শাহিদ, সোহাগ ভুইয়া,আল মামুন প্রমুখ।

সভাপতির বক্তব্যে এমদাদুল হক স্বপন বলেন শান্তিগঞ্জ সমিতি সিলেট এর সম্মানিত সভাপতি শান্তিগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট ব্যাংকার আমাদের শান্তিগঞ্জের গর্ব উনার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং উনাকে সম্মানিত করায় পূবালী ব্যাংক পিএলসি কে ধন্যবাদ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন