এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে ১৪ বছর আগে ইলিয়াস আলী গুমের শিকার হন-সিলেটে মন্ত্রী এনি

Daily Jugabheri
প্রকাশিত ১৭ এপ্রিল, শুক্রবার, ২০২৬
রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে ১৪ বছর আগে ইলিয়াস আলী গুমের শিকার হন-সিলেটে মন্ত্রী এনি

যুগভেরী ডেস্ক ::: গুম অধ্যাদেশ বাতিল বিষয়ে বিরোধী দলের সমালোচনা নিয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন, গুমের ঘটনাগুলো নিয়ে বিচার-বিশ্লেষণ ও অধিকতর তদন্ত করে গণতন্ত্র রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার।

শুক্রবার জুমার নামাজের পর হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে ১৪ বছর আগে ইলিয়াস আলী গুমের শিকার হন। এ সময় তিনি তৎকালীন সরকারের কঠোর সমালোচনা করে বলেন, এ ঘটনার নেতৃত্ব দিয়েছে ততকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রী আরও বলেন, তৎক্ষালীন সময়ে ইলিয়াস আলীর মতো যারা গুম হয়েছেন, তাদের পরিবারের কষ্ট ও বেদনা সরকার গভীরভাবে উপলব্ধি করে।

এর আগে সকালে মন্ত্রী সিলেটের বিশ্বনাথের বাসিয়া নদী এলাকা পরিদর্শন করেন। সে প্রসঙ্গে জানান, আগামী ২ মে বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন