এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Daily Jugabheri
প্রকাশিত 16 April, Thursday, 2026
জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এডহক কমিটির সদস্য মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক আলী হোসেন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।এ সময় বক্তব্য রাখেন সূর্য তরুণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি দেলোয়ার হোসেন, শিক্ষানুরাগী ডা. বিল্লাল হোসেন, মহসিন মোল্লা, কাজিম উদ্দিন ও আমির হোসেন।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে ফাহিমা আক্তার ও আফরোজা আক্তার অনুভূতি ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
16 April 2026

জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে