এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

……………………………

শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার মুক্তাদির

Daily Jugabheri
প্রকাশিত time ago 17 hours
শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার মুক্তাদির

যুগভেরী ডেস্ক ::: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শুক্রবার (১৭ এপ্রিল) এক সরকারি সফরে সিলেটে আসছেন।

তিনি সিলেট সফরকালে জুম্মার নামাজ আদায় করবেন নগরীর ঈদগাহ গেইট জামে মসজিদে পরে বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থবছরের জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

বিকেল সাড়ে ৪ লাক্কাতুরা গলফ ক্লাব প্রাঙ্গণে চা শ্রমিকদের সাথে মতবিনিময় শেষে বিকেল ৫টায় উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে চা বাগানের শিশুদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।ওইদিনই ঢাকায় ফিরে যাবেন মন্ত্রী।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন