এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

জালালাবাদ গ্যাস অফিসে বাংলা নববর্ষ উদযাপন

Daily Jugabheri
প্রকাশিত 15 April, Wednesday, 2026
জালালাবাদ গ্যাস অফিসে বাংলা নববর্ষ উদযাপন

যুগভেরী ডেস্ক ::: সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব। ১৪৩৩ বঙ্গাব্দের এই শুভ লগ্নে আমাদের শপথ হোক বিগত বছরের সকল জড়তা ও ব্যর্থতা মুছে ফেলে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়া। এই উৎসব আমাদের শেখায় কীভাবে ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয়। কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করা একান্ত প্রয়োজন। নতুন এই বছর আমাদের মাঝে নিয়ে আসুক অফুরন্ত কর্মস্পৃহা, যেন আমরা নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের তথা দেশের সমৃদ্ধিতে বিশেষ অবদান রাখতে পারি। তিনি আরো বলেন, একটি আধুনিক ও শক্তিশালী জ্বালানি খাত গড়তে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিকল্প নেই। আমি আশা করি, এই নতুন বছর আমাদের কর্মক্ষেত্রে আরও গতিশীলতা আনবে এবং আমরা গ্রাহক সেবার মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব। আসুন, অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।”
তিনি বুধবার (১৫ এপ্রিল) বিকেলে জালালাবাদ গ্যাস ভবন কনফারেন্স হলে উৎসবমুখর পরিবেশে ও বর্ণিল আয়োজনে সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের উদ্যোগে ‘বাংলা নববর্ষ-১৪৩৩’ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এছাড়াও জালালাবাদ গ্যাস অফিসের মহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে উপস্থিত সকলকে নিয়ে কেক কেটে নতুন বছরকে বরণ করা হয় এবং মিষ্টিমুখ করানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
15 April 2026

জালালাবাদ গ্যাস অফিসে বাংলা নববর্ষ উদযাপন

বিস্তারিত কমেন্টে