এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট নগর থেকে ৪০ দিনে ৭৮ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

Daily Jugabheri
প্রকাশিত 10 April, Friday, 2026
সিলেট নগর থেকে ৪০ দিনে ৭৮ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

যুগভেরী ডেস্ক ::: সিলেট নগর থেকে গত ৪০ দিনে ছিনতাইকারী সন্দেহে ৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিলেট মহানগর পুলিশের চলমান বিশেষ অভিযানে ১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) ৭৮ জন ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছিনতাই দমনে কঠোর অবস্থানে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনায় ছিনতাইকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ব্যাপক অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেটকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট মেট্রোপলিটন পুলিশ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
10 April 2026

সিলেট নগর থেকে ৪০ দিনে ৭৮ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে