এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

গোয়াইনঘাট সড়কে ট্রাক পিকআপ মুখোমুখি সংঘর্ষ

Daily Jugabheri
প্রকাশিত 06 April, Monday, 2026
গোয়াইনঘাট সড়কে ট্রাক পিকআপ মুখোমুখি সংঘর্ষ

 

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর গোয়াইনঘাট সড়কে আজ ভোরে ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। ঘটনার পরে পিকআপের চালক পালিয়ে যায় এবং বালুবাহী ট্রাকটি রাস্তার খাদে উল্টে পড়ে যায়। ট্রাকের চালক কৌশলে গাড়ি থেকে বেরিয়ে পড়ায় প্রাণে রক্ষা পান।

দুর্ঘটনাটি ঘটেছে সোমবার ৬ মার্চ ভোর আনুমানিক পাঁচটায় নওয়াগাঁও ব্রিক ফিল্ডের সামনে।
জানাযায় ভোর পাঁচটায় দক্ষিণ দিক থেকে বেপোয়ারা গতিতে আসা সালুটিকর গোয়াইনঘাট সড়কের নওয়াগাঁও ব্রিকফিল্ডের সামনে টার্নিং পয়েন্ট পেরিয়ে বুলেরা পিকআপের সাথে বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। ট্রাকটি সড়কের পূর্ব পাশে একটি টিনশেড দোকানের পাশেই উল্টে পড়ে। দোকানে ঘুমিয়ে ছিলেন,নওয়াগাঁও গ্রামের মাসুক মিয়ার ছেলে যুবক জাহাঙ্গীর। ট্রাকটি দোকান থেকে অল্প একটু সামনে পড়ায় প্রাণে রক্ষা পান যুবক জাহাঙ্গীর। এই দুর্ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই দিদারুল আলম সরেজমিনে উপস্থিত হয়ে পিকআপটি জব্দ করেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
06 April 2026

গোয়াইনঘাট সড়কে ট্রাক পিকআপ মুখোমুখি সংঘর্ষ

বিস্তারিত কমেন্টে