এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

কোমলমতি শিশুদের খেলাধুলার মাধ্যমে মানসিক ও শারীরিক বিকাশে সচেতনতা বাড়াতে হবে: সৈয়দ সারোয়ার রেজা

Daily Jugabheri
প্রকাশিত ০৪ এপ্রিল, শনিবার, ২০২৬
কোমলমতি শিশুদের খেলাধুলার মাধ্যমে মানসিক ও শারীরিক বিকাশে সচেতনতা বাড়াতে হবে: সৈয়দ সারোয়ার রেজা

যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীর ৪নং ওয়ার্ডের সরকারি কলোনি বড় মাঠে মজুমদারী প্রিমিয়ার লীগ আয়োজিত শিশুদের ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজনীতিবিদ ও কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা বলেছেন, কোমলমতি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান সময়ে শিশুদের প্রযুক্তি নির্ভরতা বাড়ছে, যা তাদের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করছে। এ থেকে বের হয়ে শিশুদের মাঠমুখী করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে।

আজ বিকেলে ওয়ার্ডের কোমলমতি শিশুদের নিয়ে মজুমদারী প্রিমিয়ার লীগ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মজুমদারী রাইটার্স ও মজুমদারী ডেইঞ্জার ক্লাবের অংশগ্রহণে ফানাইল খেলা শেষে প্রতিযোগিতায় বিজয়ী মজুমদারী রাইটার্স ও রানার্সআপ মজুমদারী ডেইঞ্জার ক্লাবের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সৈয়দ সারোয়ার রেজা আরও বলেন, খেলাধুলা শিশুদের শুধু আনন্দই দেয় না, বরং তাদের মধ্যে শৃঙ্খলা, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে। তিনি ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন।

এসময় স্থানীয় ক্ষুদে ক্রিকেটারদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করার সহযোগিতার আশ্বাস দেন । অনুষ্ঠানটি শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন