এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা

Daily Jugabheri
প্রকাশিত ২৩ মার্চ, সোমবার, ২০২৬
ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা

যুগভেরী ডেস্ক ::: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডে এলাকার সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ঈদ শুভেচ্ছা উপলক্ষে নিজ উদ্যোগে টানানো ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা। আজ সোমবার (২৩ মার্চ )বিকালে নিজ উদ্যোগে ব্যানার ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করেন তিনি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন স্থানে শুভেচ্ছা বার্তা সম্বলিত ব্যানার-ফেস্টুন টানানো হলেও, উৎসব শেষে সেগুলো অপসারণ না করলে পরিবেশের সৌন্দর্য নষ্ট হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি নিজেই এগিয়ে এসে তার ব্যবহৃত সকল ব্যানার ও ফেস্টুন অপসারণ করেন।

এ বিষয়ে সৈয়দ সারোয়ার রেজা বলেন, “এলাকার সৌন্দর্য রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমরা যেমন উৎসবে আনন্দ ভাগাভাগি করি, তেমনি উৎসব শেষে পরিবেশ পরিচ্ছন্ন রাখাও জরুরি। একটি পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড গড়তে সবাইকে সচেতন হতে হবে।”এসময় তার এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী।
তারা বলেন, একজন দায়িত্বশীল এমন উদ্যোগ অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, নগরীর সৌন্দর্য রক্ষায় অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন অপসারণ নগরীকে আরো বেশি সুন্দর ও পরিচ্ছন্ন করে তুলবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন