এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব- কয়েস লোদী

Daily Jugabheri
প্রকাশিত 15 March, Sunday, 2026
সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব- কয়েস লোদী

যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগরীর ৪নং ওয়ার্ডের শারীরিক প্রতিবন্ধী এক অসহায় মায়ের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটালেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা। মানবিক দৃষ্টান্ত স্থাপন করে তিনি ওই মায়ের জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করে দেন। শনিবার (১৪ মার্চ) রাতে সাবেক প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী’র কার্যালয়ে হুইলচেয়ারের প্রদান করা হয়।

সূত্রজানা যায়, ৪ নং ওয়ার্ডের বাসিন্দা চলাফেরায় অক্ষম ওই মা দীর্ঘদিন ধরে একটি হুইলচেয়ারের অভাবে ভোগান্তির মধ্যে ছিলেন। বিষয়টি জানতে পেরে মানবিক উদ্যোগ গ্রহণ করেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা। তিনি দ্রুত ওই মায়ের হাতে একটি হুইলচেয়ার তুলে দেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

এসময় প্রধান অতিথি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সৈয়দ সারোয়ার রেজার এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং এটি সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তাই সমাজের বিত্তবানদের শারীরিক প্রতিবন্ধী মানুষের পাশে থাকার আহবান জানান তিনি। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, আম্বরখানা সরকারি স্টাফ কোয়ার্টার জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক ও আম্বরখানা সরকারি স্টাফ কোয়ার্টার সমাজ কল্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া, প্রভাতী সমাজ কল্যান সংস্থার মুরুব্বি মোহাম্মদ দিনার হোসেন, মোহাম্মদ জালাল মিয়া, মুরুব্বি মোহাম্মদ মানিক মিয়া, ভোট্টু মিয়া, বারেক মিয়া, জাহাঙ্গীর আলম, প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
15 March 2026

সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব- কয়েস লোদী

বিস্তারিত কমেন্টে