এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন

Daily Jugabheri
প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি, সোমবার, ২০২৬
এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন

যুগভেরী ডেস্ক ::: সিলেটে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা ও মর্যাদায় পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ সকালে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার সংলগ্ন কবরস্থানে সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই বীর সেনানায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া, মেজর জেনারেল মোঃ আলীমুল আমীন।

এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে, আর বিউগলের করুণ সুরে স্মরণ করা হয় জাতির এই গর্বিত সন্তানকে।

পরে তাঁর আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন