এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

টমটমকে অটোরিকশার ধাক্কা, মায়ের কোল থেকে ছিটকে পড়ে নবজাতক নিহত

Daily Jugabheri
প্রকাশিত 26 January, Monday, 2026
টমটমকে অটোরিকশার ধাক্কা, মায়ের কোল থেকে ছিটকে পড়ে নবজাতক নিহত

যুগভেরী ডেস্ক ::: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারিয়া বেগম (২৮ দিন) নামে এক নবজাতক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার মা জেসমিন বেগম আহত হয়েছেন।

গত রোববার বিকেল ৪টায নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া বেগম উপজেলার বাশডর গ্রামের অনিক আহমদের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আউশকান্দি বাজার থেকে শিশুকে ডাক্তার দেখিয়ে মা জেসমিন বেগম টমটমযোগে বাড়ি ফিরছিলেন। টমটমটি ঢাকা-সিলেট মহাসড়কের সদরঘাট নতুন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি অটোরিকশা ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটির পেছনে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা নবজাতক মারিয়া বেগম মাথায় গুরুতর আঘাত পায় এবং তার মা আহত হন।

দুর্ঘটনার পর আহতদের প্রথমে আউশকান্দি বাজারে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে শিশুটির অবস্থার অবনতি হলে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নবজাতক মারিয়াকে মৃত ঘোষণা করেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
26 January 2026

টমটমকে অটোরিকশার ধাক্কা, মায়ের কোল থেকে ছিটকে পড়ে নবজাতক নিহত

বিস্তারিত কমেন্টে