এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক

Daily Jugabheri
প্রকাশিত 19 January, Monday, 2026
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক

যুগভেরী ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ছাত্র-জনতার আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেনি। জামায়াত জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। কিন্তু দেশে ফের আধিপত্যবাদী শক্তি মাথাছাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে তারা তাদের শক্তির জানান দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে আধিপত্যবাদ বিরোধী দেশ-প্রেমিক জনতার বিজয় ঠেকানোর ষড়যন্ত্র সম্মিলিতভাবে রুখে দিতে হবে।

তিনি বলেন, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। কিন্তু এখনো দেশে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি। প্রশাসন একটি দলকে ক্ষমতায় নিতে উঠে পড়ে লেগেছে। এর পরিনতি ভালো হবেনা। ছাত্র-জনতা এদেশে আর নতুন কোন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দিবেনা। আগামী নির্বাচনে আধিপত্যবাদ বিরোধী জনতার বিজয় কেউ ঠেকাতে পারবেনা। এব্যাপারে দেশপ্রেমিক ছাত্র-জনতাকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

তিনি রোববার (১৮ জানুয়ারী) রাতে সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে মহানগরীর শুরা ও কর্মপরিষদ সদস্যগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াতের সিলেট অঞ্চল টীম সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা উপাধ্যক্ষ আব্দুস শাকুর, রফিকুল ইসলাম মজুমদার, মাওলানা মুজিবুর রহমান, ক্বারী মাওলানা আলাউদ্দিন, মু. আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, মুহাম্মদ শাহেদ আলী ও শামীম আহমদ প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
19 January 2026

সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক

বিস্তারিত কমেন্টে