এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

হাজী ফিরোজ মিয়া জামে মসজিদের উদ্বোধন শুক্রবার

Daily Jugabheri
প্রকাশিত 01 January, Thursday, 2026
হাজী ফিরোজ মিয়া জামে মসজিদের উদ্বোধন শুক্রবার

যুগভেরী ডেস্ক ::: সিলেট সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ডের আলমপুর মনিপুরস্থ হাজী ফিরোজ মিয়া জামে মসজিদ শুক্রবার (২ জানুয়ারি) পবিত্র জুম্মার নামাজের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী। মোনাজাত করবেন দরগাহ হযরত শাহজালাল (রহঃ) জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা হুযায়ফা হুসাইন চৌধুরী। জুম্মার নামাজে ইমামতি করবেন মাওলানা হাফেজ নাহিদ আহমদ আজহারী, লন্ডন।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার মুসল্লি, মুরব্বি, যুবসমাজ সহ সর্বসাধারণের উপস্থিতি কামনা করেছেন হাজী ফিরোজ মিয়া কল্যাণ ট্রাস্টের মোতাওয়াল্লি হাজী আব্দুল মতিন, সহ সভাপতি আব্দুল বাছিত, আব্দুল হালিম, আব্দুল আহাদ, রফিকুল ইসলাম মামুন, সেক্রেটারি নুরুল ইসলাম সুমন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
01 January 2026

হাজী ফিরোজ মিয়া জামে মসজিদের উদ্বোধন শুক্রবার

বিস্তারিত কমেন্টে