এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে বৃহস্পতিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

Daily Jugabheri
প্রকাশিত 17 December, Wednesday, 2025
সিলেটে বৃহস্পতিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কয়েকটি গুরুত্বপূর্ণ এলকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন সংস্কার এবং গাছের শাখা প্রশাখা কর্তনের জন্য এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি ধোপাগুল ফিডারের আওতাধীন কেওয়াছড়া, হিলুয়াছড়া বা বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবেরবাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকরঘাট, কলারতল, কাঠকুরি ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

তবে সাট-ডাউন চলাকালা বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে এবং কাজ শেষ হওয়ার সাথে সাথে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
17 December 2025

সিলেটে বৃহস্পতিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

বিস্তারিত কমেন্টে