এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

নির্বাচিত হলে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করবো: এম এ মালিক

Daily Jugabheri
প্রকাশিত 24 November, Monday, 2025
নির্বাচিত হলে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করবো: এম এ মালিক

যুগভেরী ডেস্ক ::: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি, সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিককে সংবর্ধনা দিয়েছে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের ই. এ. চৌধুরী টেকনিক্যাল ইন্সটিটিউট।
গত রোববার (২৩ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত অতিথি এম এ মালিককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ইন্সটিটিউটের শিক্ষক-পরিচালনা পর্ষদ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, দাউদপুর ইউনিয়নের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। শিক্ষা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। নির্বাচিত হলে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করবো।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রয়োজন উন্নত প্রশিক্ষণ ও মানসম্পন্ন শিক্ষা, আর সেই পথেই তিনি এগিয়ে যেতে চান।
ই. এ. চৌধুরী টেকনিক্যাল ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা রিয়াজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক শফি আহমদ খানের পরিচালনায় বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম খলিল, সিলেট জেলা বিএনপির সহ তাঁতী বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামীম, দাউদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান আতা, গৌছ উদ্দিন সিঃনি মাদ্রাসার প্রিন্সিপাল রিয়াজ উদ্দিন, আলমগির রেজা, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক
মিনার হুসেন লিটন, সদস্য আব্দুল জলিল সামায়ুন, সামসুল হক মসুদ, আব্দুল মুকিত জাহাঙ্গীর, আব্দুর রহমান সাচ্চু, পিয়ার মাহমুদ, মাছুম আহমদ রামিম, আলেখ মিয়া।
বক্তারা বলেন, সিলেট-৩ আসনের শিক্ষা খাতকে এগিয়ে নিতে সম্ভাবনাময় পরিকল্পনার কথা দীর্ঘদিন ধরে তুলে আসছেন এম এ মালিক। তার নৈতিক নেতৃত্ব ও জনবান্ধব চিন্তাধারা এলাকার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানটি দোয়া-মাহফিলের মাধ্যমে শেষ হয়।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
24 November 2025

নির্বাচিত হলে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করবো: এম এ মালিক

বিস্তারিত কমেন্টে