এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপ আর নেই

Daily Jugabheri
প্রকাশিত 12 November, Wednesday, 2025
সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপ আর নেই

যুগভেরী ডেস্ক ::: সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপ আর নেই। বুধবার ভোরে হার্ট এট্যাক করে চিকিৎসধীন অবস্থায় মালেশিয়াতে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ২১ বছর। দ্বীপ পড়ালেখার জন্য কিছুদিন আগে মালেশিয়াতে গিয়েছিলেন।

দ্বীপের পরিবার সিলেটের গোপালটিলায় থাকেন। তাদের মূল বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়িতে । তার বাবা দিব্যোজ্যোতি দাস। দুই ভাইয়ের মধ্যে বড় দ্বীপ।

দ্বীপের স্বজনরা জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আজ ভোর ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দ্বীপ।

দ্বীপদের প্রতিবেশি গোপালটিলার বাসিন্দা কবি পুলিন রায় বলেন, মৃত্যুর খবর শুনে সকালে তাদের বাসায় গিয়েছিলাম। তার বাবা-মা খুব কান্না করছেন। তিনি বলেন, ইতোমধ্যে মালয়েশিয়াতে দ্বীপের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

দ্বীপ ফেসবুকে পারিবারিক বিভিন্ন ইস্যুতে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করতেন। তাতে দ্বীপের সাথে তার মাসহ পরিবারের অন্য সদস্যদেরও অংশ নিতে দেখা যেতো। হাস্যরসাত্মক এসব ভিডিও করে জনপ্রিয়তা পান তিনি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
12 November 2025

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপ আর নেই

বিস্তারিত কমেন্টে