এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

গোয়াইনঘাটে অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক অভিযানে সম্মান পেলেন -ওসি তরিকুল ইসলামের

Daily Jugabheri
প্রকাশিত 10 November, Monday, 2025
গোয়াইনঘাটে অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক অভিযানে সম্মান পেলেন -ওসি তরিকুল ইসলামের

নিজস্ব প্রতিবেদক গোয়াইনঘাট ::: সিলেট জেলা পুলিশের কার্যক্রমকে গতিশীল ও গণমুখী রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করার অবদানের স্বীকৃতিস্বরূপ অক্টোবর ২০২৫ খ্রিঃ মাসে গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম তালুকদার, (বিপি-৭৬০১০৩৪৫০৫)-কে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে।

পুলিশ সুপারের কার্যালয় সিলেটের পক্ষ থেকে জারি করা প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়েছে যে, তরিকুল ইসলাম তালুকদার নেতৃত্বে গোয়াইনঘাট থানার পুলিশ সঠিক দিশায় কাজ করে জনসেবা নিশ্চিত করতে এবং অপরাধ দমন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

পুরস্কৃত হওয়া নিয়ে তরিকুল ইসলাম তালুকদার বলেন,আমার এই সফলতা ও সম্মানকে শুধু ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছি না, এটি আমার গোয়াইনঘাট থানার পুরো টিমের কঠোর পরিশ্রমের ফল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও অপরাধ দমন করা আমাদের মূল লক্ষ্য। আমরা ভবিষ্যতেও সিলেট জেলার শান্তি ও নিরাপত্তা রক্ষায় অটল থাকব।

পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এই প্রত্যয়নপত্রে তাদের প্রেরণা ও সম্মান প্রদানের মাধ্যমে সিলেট জেলার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
10 November 2025

গোয়াইনঘাটে অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক অভিযানে সম্মান পেলেন -ওসি তরিকুল ইসলামের

বিস্তারিত কমেন্টে