এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট-তামাবিল সড়কের সিএনজিকে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

Daily Jugabheri
প্রকাশিত 05 November, Wednesday, 2025
সিলেট-তামাবিল সড়কের সিএনজিকে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

যুগভেরী ডেস্ক ::: সিলেট-তামাবিল সড়কের খাদিমে সিএনজিচালিত অটোরিকশা ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। বুধবার সকালে শাহপরান থানাধীন খাদিম এ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ মুন্না (২০) জৈন্তাপুরের চিকনাগুল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দুর্ঘটনায় গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করানো হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে ১ জনকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় আহতরা হলেন- রবিউল হাসান নয়ন (১৮), মাহফুজুর রহমান নাইম (২১) ও মো. হাবিবুর লস্কর (৩৫)।

সিলেট মগানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আহতরা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
05 November 2025

সিলেট-তামাবিল সড়কের সিএনজিকে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

বিস্তারিত কমেন্টে