এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

শহীদ জিল্লুল হক জিলু ইউনিটের আয়োজনে সৌদি প্রবাসী শেখ সম্রাটকে সংবর্ধনা

Daily Jugabheri
প্রকাশিত 29 October, Wednesday, 2025
শহীদ জিল্লুল হক জিলু ইউনিটের আয়োজনে সৌদি প্রবাসী শেখ সম্রাটকে সংবর্ধনা

যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সৌদি প্রবাসী শেখ সম্রাটকে শহীদ জিল্লুল হক জিলু ইউনিট স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

গত (২৮ অক্টোবর) রাতে নগরীর মদিনা মার্কেটে এলাকায় একটি অভিজাত হোটেলের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়।

৭ নং ওয়ার্ড বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ছমির উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, মহানগর যুবদল নেতা রেজাউল আহমেদ, মহানগর যুবদল নেতা রবিউল আহমেদ, সামাজিক ব্যাক্তিত্ব সুজন মিয়া, মহানগর যুবদলের সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লায়েক আহমেদ, ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন হ্নদয়, আলীয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, আলীয়া মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক পাভেল চৌধুরী, ৭ নং ওয়ার্ড যুবদল নেতা মোজাম্মেল মিয়া, ইমরান আহমেদ, রিপন আহমেদ, সোয়েব আহমেদ, মিলাদ আহমেদ, মদন মোহন কলেজ ছাত্রদলের সদস্য বিজয় সরকার, মোমিন ইসলাম প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
29 October 2025

শহীদ জিল্লুল হক জিলু ইউনিটের আয়োজনে সৌদি প্রবাসী শেখ সম্রাটকে সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে