এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ : এড. এমরান চৌধুরী

Daily Jugabheri
প্রকাশিত 01 October, Wednesday, 2025
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ : এড. এমরান চৌধুরী

যুগভেরী ডেস্ক ::: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে। এ ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বিএনপি বিশ্বাস করে—ধর্ম যার যার, উৎসব সবার। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। দুর্ভাগ্যজনকভাবে অতীতের নানা সময়ে তাদের উপর নির্যাতন ও হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়। বিএনপি সব সময় এ ধরনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।

মঙ্গলবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের সমঅধিকারে বিশ্বাস করেছে। আজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানও স্পষ্টভাবে ঘোষণা করেছেন—বাংলাদেশ হবে সবার জন্য সমান অধিকারের গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা চাই পূজা-উৎসব আনন্দমুখর হোক, নিরাপদ হোক। এদেশে কোনো ধরনের সাম্প্রদায়িকতা, বৈষম্য বা বিভাজনের স্থান নেই। বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের রাজনীতি করে এসেছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর ছুবুর, সিলেট জেলা বিএনপির স্থানীয় বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদল আহবায়ক আব্দুল করিম তাজুল, বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক:নাজমুল হোসেন, বিয়ানীবাজর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক দউলওয়ার হোসেন সুভাষ, ফয়সল আহমদ, সাব্বির আহমদ চৌধুরী, জুবের আহমদ, জিয়াউল হক, তানভির আহমদ, আব্দুল গনি, সৈয়দ তারেক প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
01 October 2025

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ : এড. এমরান চৌধুরী

বিস্তারিত কমেন্টে