এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা

Daily Jugabheri
প্রকাশিত 20 September, Saturday, 2025
গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া লিডারবস্তি গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে, স্বামী আলী আহমদ (৩৫) স্ত্রী রুবেনা বেগম (২৭) কে দা দিয়ে অতর্কিতে কোপান। স্ত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। তিন সন্তানের জননী রুবেনা ছিল প্রথম শ্রেণির গৃহিণী। হত্যার পর স্থানীয়রা আলী আহমদকে আটক করেন,পরে গোয়াইনঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দুইটা সময় স্বামী বাহির থেকে এসে খাটে শুয়ে থাকা স্ত্রী রুবেনাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। রুবেনার মৃত্যু হয় মুহূর্তে। পরবর্তীতে দা দিয়ে নিজেও নিজেকে আঘাত করার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দিয়ে তাকে আটক করেন। ঘটনার সময় আলী আহমদের মানসিক অসুস্থতা এবং মাদকাসক্তি ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানায়, আলী আহমদও মারাত্মকভাবে আহত হয়েছেন, এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
20 September 2025

গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা

বিস্তারিত কমেন্টে