এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

জেলা প্রশাসকের সাথে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির শুভেচ্ছা বিনিময়

Daily Jugabheri
প্রকাশিত ০৯ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৫
জেলা প্রশাসকের সাথে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির শুভেচ্ছা বিনিময়

যুগভেরী ডেস্ক ::: সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঙ্গে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসকের সাথে কুশল বিনিময় করেন তারা। পরে এসোসিয়েশনের ২০২৫-২৭ সেশনের কমিটির অভিষেক স্মারক জেলা প্রশাসকের হাতে তুলে দেন এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবীর পাভেলসহ নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহসভাপতি হুমায়ুন কবির লিটন, সাবেক সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, বর্তমান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য আজমল আলী ও সদস্য মামুন হোসেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন