এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Daily Jugabheri
প্রকাশিত 06 September, Saturday, 2025
জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের জাফলংয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।  শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে ছৈলাখেল অষ্টম খণ্ড জামিয়াতুল মাদিনা দাখিল মাদ্রাসা মাঠ থেকে এক বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাখেরপাড় হামিদ আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে সেখানে আখেরি নবী (সা.)-এর জীবনভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি হাজী হোসেন মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দীন রেজবী আন নাজেরী।
এতে বক্তব্য রাখেন স্কুল সভাপতি সারোয়ার হোসেন (সেদু), এনায়েত হোসেন লেবু,
এসআই মারুফ আল মুকিত, মাওলানা বশির বিন আব্দুল আজিজ, হাফেজ মো. ওমর ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ সমাজে প্রতিষ্ঠা করাই ঈদে মিলাদুন্নবীর মূল বার্তা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
06 September 2025

জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বিস্তারিত কমেন্টে