এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটের ধোপাগুল থেকে ৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত 31 August, Sunday, 2025
সিলেটের ধোপাগুল থেকে ৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার

যুগভেরী ডেস্ক ::: সিলেট সদর উপজেলার ধোপাগুলে অভিযান চালিয়ে ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা পাথরগুলো কোম্পানীগঞ্জের সাদাপাথর থেকে লুট হওয়া বলে জানিয়েছে প্রশাসন।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে সদর উপজেলার ধোপাগুল এলাকার একটি ক্রাশার মিলে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহদী হাসান হৃদয়। তাকে সহযোগিতা করে র‌্যাব-৯ এর সদস্যরা। এ সময় অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ বিষয়টি নিশ্চিত করে বলেন, ’উপজেলা প্রশাসনের অভিযানে একটি ক্রাশার মিল থেকে প্রায় ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সাদাপাথর এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার হয়ে আসছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
31 August 2025

সিলেটের ধোপাগুল থেকে ৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার

বিস্তারিত কমেন্টে